নাজিম আল হাসান | ০৯:৫৮ পিএম, ২০২৬-০৫-০৭
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পার্কভিউ হসপিটাল লিমিটেডের মধ্যে বৃহস্পতিবার, (০৭ মে ২০২৬) একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং পার্কভিউ হসপিটাল লি.-এর পক্ষে স্বাক্ষর করেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ.টি.এম. রেজাউল করিম।
এ সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার স্বামী, স্ত্রী, সন্তান, বাবা ও মা ছাড়কৃত মূল্যে চট্টগ্রামে অবস্থিত পার্কভিউ হসপিটালে মেডিকেল সেবা গ্রহণ করতে পারবেন। হাসপাতাল কর্তৃপক্ষ প্যাথলজি বিভাগের সেবায় ৩৫ শতাংশ, এক্স-রে, সিটিস্ক্যান, এমআরআই, ইসিজি, আলট্রাসনোগ্রাম, ইকো ও ইটিটি মেডিকেল সেবায় ২৫ শতাংশ এবং হাসপাতালে ভর্তি থাকাকালীন ৭০ শতাংশ ছাড়ে চিকিৎসা সেবা প্রদান করবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যয়নপত্র ও আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
মাননীয় ভাইস-চ্যান্সেলর স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দু’পক্ষই উপকৃত হবে এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। এমন সুযোগ আমাদের আগে ছিল না।তিনি এ আয়োজনের জন্য প্রশাসন শাখাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সভায় পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে হাসপাতালের অবকাঠামো, কার্যক্রম, ইকুইপমেন্ট, সুযোগ-সুবিধা ও চিকিৎসার পরিবেশসহ ডাক্তার, নার্স এবং ল্যাব টেকনিশিয়ানদের অভিজ্ঞতা ও দক্ষতার বিষয় তুলে ধরা হয়। অন্যদিকে রাবিপ্রবির পক্ষ থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের তথ্য এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিভাগীয় চেয়ারম্যানগণসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া পার্কভিউ হসপিটাল লি.-এর ল্যাবরেটরি সার্ভিসেস ডিরেক্টর ডা. মাহাবুবুর রহমান চৌধুরী, কমপ্লায়েন্স ডিরেক্টর ডা. সালাউদ্দিন এম.এইচ. চৌধুরী, মেডিকেল ডিরেক্টর ডা. আহমেদ রহিম, মার্কেটিং ম্যানেজার মোঃ জাহেদুল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দিনসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সমঝোতা স্মারক আগামী দুই বছরের জন্য কার্যকর থাকবে এবং পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিক্রমে এর মেয়াদ নবায়ন করা যাবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited