রাজস্থলী প্রতিনিধি | ০৬:২৮ পিএম, ২০২০-১২-০৯
সামুদ্রিক মাছ তাজা দেখাতে মানবদেহের জন্য ক্ষতিকারক কাপরের রং ব্যবহার করা হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের রাজস্থলী বাজারে বুধবার হাটের দিন ভ্রাম্যমান অাদালত পরিচালনা বরে উপজেলা প্রশাসন।
৯ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় উক্ত ইউনিয়নের রাজস্থলী বাজারে ভ্রাম্যমান অাদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শেখ ছাদেক।
এ সময় সামুদ্রিক মাছে কাপড়ের লালচে রং মেশানো মাছ বিক্রি করায় সাগর নামক এক মাছ ব্যাবসায়ীকে ২০০ টাকা জরিমানা করেন।
তবে ক্রেতা সাধারন কে প্রতারিত করার জন্য ক্ষতিকারক রং মেশানো পানিতে চুবিয়ে বেশি দামে বিক্রির জন্য রাখায় ভ্রাম্যমান অাদালত সামুদ্রিক লঠ্যা মাছ ধ্বংস করেছেন বলে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক জানান।
অপর দিকে তামাকজাত সিগারেটের বিজ্ঞাপন প্রচার করায় ২০০৯, ৫ এর ৪ ধারা তামাকজাত দ্রব্য অাইনে সিগারেট কোম্পানীকে ৫০০ টাকা জরিমানা অাদায় করা হয়। এ সময় অফিসার ইনচার্জ মফজল অাহমদ খান, মৎস্য কর্মকর্তা, সাবেদুল হক, মৎস্য অফিস সহকারি চিনু মারমা, সাংবাদিক কাইয়ুম হোসেন মিরাজ, অাজগর অালী খান, হারুনুর রসিদ,ও জান্দোরাম তনচংগ্যা প্রমুখ।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited