মাহাদি বিন সুলতান | ১১:১৬ পিএম, ২০২৬-০৫-১১
রাঙামাটির নানিয়ারচরে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শারীরিক সক্ষমতা উন্নয়ন এবং মানসিক বিকাশে উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের মানবিক সহায়তা, সম্প্রীতি ও উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বন্দকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি’র সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম।
তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেজর শেখ মোহাম্মদ নাঈম বলেন, “শিক্ষার্থীদের শুধু লেখাপড়ায় মনোযোগী হলেই হবে না, পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ় এবং শৃঙ্খলাপূর্ণ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি এবং আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”
এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় শিক্ষক ও অভিভাবকেরা জানান, শিক্ষার্থীদের সুস্থ বিকাশ এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।
বাংলাদেশ সেনাবাহিনীর এমন মহতী উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
নানিয়ারচর জোনের এ মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ স্থানীয়দের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited