অহিদুল ইসলাম অভি | ০৭:৫৮ পিএম, ২০২৬-০৫-১২
রাঙামাটির রিজার্ভ বাজার ২নং পাথরঘাটায় সরকারি ড্রেন নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন তানভিরুল ইসলাম (২৪) নামে এক যুবক।
মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসায় ফেরার পথে নির্মাণাধীন ড্রেনের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে ঝুঁকিপূর্ণভাবে রাখা রডের ওপর পড়ে যান তানভিরুল। এ সময় একটি রড তার পায়ের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে রড অপসারণ করে চিকিৎসা প্রদান করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত তানভিরুল ইসলাম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ধীরগতিতে ড্রেন নির্মাণকাজ চললেও সেখানে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। নির্মাণস্থলে খোলা অবস্থায় রড ও নির্মাণসামগ্রী ফেলে রাখায় এলাকাবাসী প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে চলাচল করছেন।
তিনি বলেন, “এলাকায় অনেক শিশু রয়েছে। আমার জায়গায় কোনো শিশু পড়ে গেলে হয়তো বাঁচানো সম্ভব হতো না। রডটি পা ভেদ করে শরীরের ওপরের দিকে চলে যায়। একটু এদিক-সেদিক হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।”
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত নির্মাণকাজে প্রয়োজনীয় সেফটি ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণভাবে ফেলে রাখা রড ও নির্মাণসামগ্রী দ্রুত অপসারণ এবং নিরাপত্তাবেষ্টনী স্থাপনের আহ্বান জানান তারা।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited