নিজস্ব প্রতিবেদক | ১০:২৭ পিএম, ২০২৬-০৫-১৫
রাঙ্গামাটি পার্বত্য জেলায় অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে অভিযান জোরদার করেছে জেলা পুলিশ।
এরই ধারাবাহিকতায় কাউখালী থানার পুলিশের বিশেষ অভিযানে অনলাইনে জুয়া খেলার সময় হাতেনাতে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
আজ ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরী-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে এ সাফল্য অর্জন করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কাউখালী থানাধীন ঘাগড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাঙ্গীপাড়া এলাকায় আকবরের গ্যারেজের সামনে খালি জায়গায় পার্কিং করা চট্টগ্রাম-ন-২০৮২ নম্বর ট্রাকের চালকের আসন ও পাশের সিটে বসে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলছিলেন দুই ব্যক্তি।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১। মোঃ সাফায়েত হোসেন ওরফে বাপ্পী (২০), পিতা: মোঃ আবুল কালাম, সাং- রাঙ্গীপাড়া স্কুল টিলা, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি।
২। মোঃ তাহির (২৩), পিতা: মোঃ শামছুদ্দিন, সাং- রাঙ্গীপাড়া, শরীফ মেম্বারের বাড়ির পার্শ্বে, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি।
অভিযানকালে আসামিদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনটির মডেল হলো Realme C61।
এ ঘটনায় কাউখালী থানায় মামলা নং-০৮, তারিখ ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ, সাইবার সুরক্ষা আইন, ২০১৫-এর ২০/২৭ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে জনসাধারণকে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited