নিজস্ব প্রতিবেদক | ১২:৩৩ এএম, ২০২৬-০৫-১৭
পার্বত্য চট্টগ্রামের গুইমারা রিজিয়নের আওতাধীন বুদংছড়া এলাকায় সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল)–এর তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় একটি একে-২২ রাইফেল, গোলাবারুদ ও চাঁদাবাজির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, শনিবার দুপুর আনুমানিক ১২টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুদংছড়া এলাকায় একটি আভিযানিক দল অবস্থান নেয়। এ সময় দুটি মোটরসাইকেলে কয়েকজন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থল অতিক্রমের চেষ্টা করলে সেনাসদস্যরা তাদের থামার জন্য চ্যালেঞ্জ জানান।
অভিযোগ রয়েছে, চ্যালেঞ্জ উপেক্ষা করে সশস্ত্র ব্যক্তিরা সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে ইউপিডিএফ (মূল) সদস্য সাথোয়াই মারমা (৩২) গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে রনেল চাকমা (২৮) ও সার্চিং মারমা ওরফে রাজু (২২) নামের আরও দুইজনকে আটক করা হয়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি, একটি ফায়ারকৃত কার্তুজ এবং অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ সাথোয়াই মারমাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পুলিশি হেফাজতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited