নিজস্ব প্রতিবেদক | ০২:৪৫ পিএম, ২০২৬-০৫-১৮
ইসলামী শরীয়তের নির্দেশনা অনুযায়ী, যারা ঈদুল আজহায় কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, তাদের জন্য জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি সম্পন্ন না হওয়া পর্যন্ত নখ, চুল ও শরীরের লোম না কাটাই উত্তম।
এ কারণে আজ সূর্যাস্তের আগ পর্যন্ত নখ-চুল কেটে নেওয়ার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামি চিন্তাবিদরা।
হাদিসে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা.) বলেন,
“তোমাদের কেউ যখন কোরবানি করার ইচ্ছা করে এবং জিলহজ মাস শুরু হয়, তখন সে যেন তার চুল ও নখ থেকে কিছু না কাটে।”
— (সহিহ মুসলিম)
ধর্মীয় বিশেষজ্ঞরা জানান, এটি কোরবানিদাতার জন্য একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল।
তাই কোরবানি দেওয়ার নিয়ত থাকলে আজ সূর্যাস্তের আগেই প্রয়োজনীয় নখ-চুল কেটে নেওয়া ভালো।
এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে ইতোমধ্যে দেশজুড়ে কোরবানির প্রস্তুতি শুরু হয়েছে। পশুর হাট, কসাই ও আনুষঙ্গিক ব্যবসায়ও বেড়েছে ব্যস্ততা।
মুসল্লিরা জানান, কোরবানির সঙ্গে সম্পর্কিত সুন্নত ও আদবগুলো যথাযথভাবে পালন করতে তারা সচেতন রয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited