বিলাইছড়ি প্রতিনিধি | ০৩:২০ পিএম, ২০২৬-০৫-১৮
রাঙামাটির বিলাইছড়ি উপজেলা-এ নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী কৃষক ‘GAP’ (Good Agricultural Practices) সার্টিফিকেশন প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয় সোমবার (১৮ মে) সকালে।
আয়োজনটি বাস্তবায়ন করে বিলাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস।
উপজেলার কৃষকদের আন্তর্জাতিক মানের নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষিচর্চায় দক্ষ করে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রশিক্ষণের ৩য়, ৪র্থ ও ৫ম ব্যাচের কার্যক্রম একযোগে তিনটি পৃথক ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
উপজেলা হলরুম, কনফারেন্স হল এবং স্থানীয় হাইস্কুলে একসঙ্গে প্রশিক্ষণ ক্লাস পরিচালনা করা হয়, যাতে প্রশিক্ষণার্থীরা সুশৃঙ্খল ও কার্যকরভাবে পাঠ গ্রহণ করতে পারেন।
এবারের প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত এলাকার মোট ১৮০ জন প্রান্তিক, উদ্যমী ও আগ্রহী কৃষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ সেশনগুলোতে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, নিরাপদ উপায়ে ফসল উৎপাদন, রাসায়নিকের সঠিক প্রয়োগ, জৈব পদ্ধতিতে চাষাবাদ, রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে উপস্থিত থেকে কৃষকদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিলাইছড়ি উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক।
তাঁরা বলেন, বর্তমান সময়ে নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
কৃষকদের আন্তর্জাতিক মানসম্পন্ন GAP পদ্ধতিতে প্রশিক্ষিত করা গেলে দেশের কৃষিখাত যেমন আরও সমৃদ্ধ হবে, তেমনি সাধারণ ভোক্তারাও নিরাপদ ও পুষ্টিকর খাদ্য পাবে।
প্রশিক্ষণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনুময় চাকমা, সুকান্ত কুমার মদক, রুবেল বড়ুয়া, মোঃ বদিউল আলম এবং কৃষি বিভাগের কর্মী রাকেশ মুৎসুদ্দি ও রাজিন তঞ্চঙ্গ্যা।
তাঁরা প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে বিভিন্ন কৃষি বিষয়ক পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
কৃষি কর্মকর্তারা জানান, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো কৃষকদের GAP সার্টিফিকেশন উপযোগী চাষাবাদ পদ্ধতিতে অভ্যস্ত করে তোলা, যাতে তারা আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপদ খাদ্য উৎপাদনে সক্ষম হন।
একই সঙ্গে কৃষকের উৎপাদিত পণ্যের বাজারমূল্য বৃদ্ধি, রপ্তানি সম্ভাবনা সম্প্রসারণ এবং কৃষকদের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সমাপনী সনদপত্র ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয় কৃষকদের মধ্যে এ প্রশিক্ষণ কর্মসূচিকে ঘিরে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited