ওমর ফারুক সুমন | ১২:০১ এএম, ২০২৬-০৫-২০
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা সদর বাজার এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চারজন মাছ ব্যবসায়ীকে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করার অপরাধে আরও দুইজন বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, “মৎস্য সম্পদ দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের একটি অংশ।
প্রজনন মৌসুমে মাছ নিধন ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
জনসচেতনতা বৃদ্ধি এবং আইন বাস্তবায়নের মাধ্যমে আমরা টেকসই মৎস্য সম্পদ রক্ষায় কাজ করে যাচ্ছি।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে অবৈধ মাছ শিকার ও নিষিদ্ধ জালের ব্যবহার অনেকাংশে কমে আসবে এবং দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited