মেহেদী হাসান | ০১:৪৪ পিএম, ২০২৬-০৫-২০
অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।
মঙ্গলবার (২০ মে ২০২৬) সকালে রাঙ্গামাটি ফায়ার স্টেশনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাস বিএফএম জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। পরে একটি চৌকস ফায়ার ফাইটার কন্টিনজেন্ট জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করে।
সালাম গ্রহণ শেষে জেলা প্রশাসক বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। পরে তিনি ফায়ার স্টেশনে স্থাপিত বিভিন্ন অগ্নি নির্বাপণ ও উদ্ধার সরঞ্জামের স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সরঞ্জামগুলোর ব্যবহার ও কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, সপ্তাহব্যাপী এ আয়োজনের মাধ্যমে অগ্নি নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited