আলমগীর মানিক | ০২:১৫ এএম, ২০২৬-০৫-২১
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারি ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (২১ মে ২০২৬) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন এর নেতৃত্বে রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে রিজার্ভ বাজার এলাকার মোঃ নিজাম উদ্দিন (২৭) ও তবলছড়ি এলাকার মোঃ ফোরকান (২৮) কে গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তারা অনলাইনে জুয়ার সঙ্গে জড়িত থাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, পূর্বের একটি মাদক মামলার পলাতক আসামি সুজন আহম্মেদ (৩৮) কে কাঠাঁলতলী লেকার্স রোড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited