খাগড়াছড়ি প্রতিনিধি | ০৬:০৫ পিএম, ২০২০-০৯-০৮
মহালছড়িতে মেয়ের স্বীকারোক্তিতে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে মামলা করেছে সে কিশোরীর পিতা। মামলায় আল-আমিনকে আসামী করে ৩ জনকে অজ্ঞাত করে আসামী করা হয়।
এ ঘটনায় মহালছড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত আল-আমিন (২৭) কে চট্টগ্রামের সীতাকুন্ড কদম রসূল এলাকা থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে মহালছড়ি থানা এলাকা থেকে আব্দুল কাদের (২৮) কে আটক করা হয়।
মামলা সূত্রে জানা যায়, বিগত ২/৩ মাস আগে থেকে ঐ স্কুল ছাত্রীর সাথে আল-আমিনের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। এর সূত্র ধরে গত ৩১ আগষ্ট সন্ধ্যায় মেয়ের সাথে ছেলের দেখা করার কথা হয়। এক পর্যায়ে মহালছড়ির থলিপাড়া এলাকার রাবার বাগানে দেখা করলে আল-আমিন মেয়ের সাথে ধস্তাধস্তি করলে সে আঘাত প্রাপ্ত হয় বলে মামলার এজাহারে উল্লেখ করে।
পরে টিলাপাড়াস্থ আর্য্য মিত্র বৌদ্ধ বিহার পাশে পাওয়া যায়। পরে এক শিক্ষককের বাসায় আশ্রয় নেয়। এক পর্যায়ে জানাজানি হয়। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর মহালছড়ি থানায় মেয়ের পিতা মামলা দায়ের করে। যার মামলা নং ২।
মহালছড়ি থানার ওসি মো: জাহাঙ্গীর বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে কিশোরীর পিতার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত আল-আমিনকে চট্টগ্রামের সীতাকুন্ড কদম রসূল এলাকা থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে মহালছড়ি থানা এলাকা থেকে আব্দুল কাদেরকে আটক করা হয় বলে তিনি জানান। তবে এর আগে উক্ত ঘটনায় স্থানীয় বৈঠকে ঘটনা বর্ণনায় ভিন্ন রকম তথ্য প্রদান করে অভিযোগকারীরা।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited