মেহেদী হাসান | ০১:২৩ এএম, ২০২৬-০৫-২৫
রাঙামাটি পৌর ট্রাক টার্মিনাল গরুর হাটে ইন্ডিয়ান গরু পাচারের অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
হাটজুড়ে ব্যবসায়ী, ক্রেতা ও সংশ্লিষ্টদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা ছড়িয়ে পড়ে একপর্যায়ে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হাটে আনা কয়েকটি গরু ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার হয়ে এসেছে—এমন অভিযোগ ওঠার পরপরই শুরু হয় ব্যাপক হৈচৈ।
অভিযোগকে কেন্দ্র করে ব্যবসায়ীদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গরুর হাট এলাকায়।
খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় পুলিশ সংশ্লিষ্টদের থানায় গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের নির্দেশ দেয়।
ঘটনার পর হাটজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে গরু প্রবেশের অভিযোগ রয়েছে। তারা দ্রুত তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited