আলমগীর মানিক | ১২:২৯ এএম, ২০২৬-০৫-২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙ্গামাটিতে গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
'সংগঠনটির রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে সোমবার (২৫ মে) দুপুরে রাঙ্গামাটি শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাউল বিতরণ করা হয়।
পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম। 'বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আনুগত্য, মানবতা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা দেয়।
কোরবানি কেবল পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের অন্তরের অহংকার, লোভ ও হিংসা দূর করে আত্মত্যাগের মহিমান্বিত শিক্ষা গ্রহণের অন্যতম মাধ্যম।
সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) পাহাড়ের অধিকারবঞ্চিত ও নিপীড়িত শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন।
পাহাড়ে সকল ধরনের বৈষম্য, সন্ত্রাস, ষড়যন্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে যেমন সংগঠনটি দীর্ঘদিন ধরে রাজপথে সোচ্চার রয়েছে, তেমনি সামাজিক ও মানবিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে বক্তারা সমাজের সর্বস্তরের মানুষকে অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ ২৫০টি উপকারভোগী পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে চাউল তুলে দেন। ঈদ উপহার পেয়ে অসহায় পরিবারগুলোর মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited