জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রাঙামাটিতে ছাত্রদলের খতমে কোরআন ও খাবার বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ১০:০৩ পিএম, ২০২৬-০৫-৩০

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রাঙামাটিতে ছাত্রদলের খতমে কোরআন ও খাবার বিতরণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা ছাত্রদলের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শহরের কাঠালতলী দারুস সালাম মাদ্রাসায় পবিত্র খতমে কোরআন পাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

পরে জোহরের নামাজ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। পরবর্তীতে রাঙামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় সাধারণ পথচারী, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচি শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।