আল মামুন | ০৩:১৮ পিএম, ২০২০-১২-১১
খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে আনসার ও ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মুলত পার্বত্য চট্টগ্রামে অপারেশন উত্তরণের আওতায় সেনা সদস্যদের পাশাপাশি হিল আনসার এবং হিল ভিডিপি সদস্যগণও আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি প্রাথমিকভাবে মোকাবেলায় হিল আনসার এবং হিল ভিডিপি সদস্যরা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে থাকে।
এরই ধারাবাহিকতায় হিল আনসার এবং হিল ভিডিপি সদস্যদের ধারাবাহিক কার্যক্রমের মান উন্নয়নে প্রশিক্ষণ পরিচালনা করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। সম্প্রতি পাবর্ত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিবেশ মোকাবেলায় সামরিক বাহিনীর পাশাপাশি হিল আনসার ও ভিডিপি সদস্যদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়।
এর মধ্যে দুইটি পর্বে প্রশিক্ষণ পরিচালিত হয়েছে। ১ম পর্বে ২২৯৮ জন (১৫ নভেম্বর হতে ১৯ নভেম্বর ২০২০ তারিখ পর্যন্ত) এবং ২য় পর্বে ৫০০ জন (২৯ নভেম্বর হতে ০৩ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত) হিল আনসার ও হিল ভিডিপি সদস্যগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে।
দুইটি প্রশিক্ষণ পর্বে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কর্তৃক দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ পরিচালনা করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী আনসার ও ভিডিপি সদস্যরা জানান, এই প্রশিক্ষণের পর তারা আগের চেয়ে আরও বেশি আত্মবিশ্বাসী হয়েছেন।
স্থানীয় সন্ত্রাসীদের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা প্রস্তুত। এলাকার সচেতন নাগরিক সমাজ এবং সাধারণ মানুষ আনসার ও ভিডিপি সদস্যদের এমন প্রশিক্ষণকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান এলাকায় শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা এখন থেকে আরও কার্যকরী ভূমিকা রাখতে পারবে বলে তারা আশাবাদী।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited