খাগড়াছড়ি প্রতিনিধি | ০৭:৪৯ পিএম, ২০২০-১২-১১
খাগড়াছড়ির গুইমারা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১১ডিসেম্বর) সকাল ১০টায় গুইমারা প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাব সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পদ-পদবীসহ পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষানা করা হয়।
সকলের ঐক্যমতের ভিত্তিতে গঠিত গুইমারা প্রেস ক্লাবের পূণাঙ্গ কমিটিতে,নুরুল আলম সভাপতি ও এম দুলাল আহাম্মদ-সাধারণ সম্পাদক নিবাচিত হয় গত ৪ ডিসেম্বর ২০২০। পরে সকলের ঐক্যমতের ভিত্তিতে “গুইমারা প্রেস ক্লাব” এর পূণাঙ্গ কমিটির ঘোষনা করা হয়।
এতে মুহাম্মদ আব্দুল আলীকে-সহ-সভাপতি, শাহ আলম রানা-অর্থ সম্পাদক, আনন্দ সোম-সাংগঠনিক সম্পাদক,আনোয়ার হোসেন-দপ্তর সম্পাদক,আব্দুর রহিম-তথ্য ও গবেষনা সম্পাদক,আবুল হোসেন রিপন-প্রচার সম্পাদক,সাচিং মারমা-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,ফোরকানুল হক সাকিব-সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক,জনি ভট্টাচার্য-নির্বাহী সদস্য ও দিদারুল আলম হৃদয়,আশ্রফুল ইসলাম বেলাল,রেজাউল আলম শুভকে সদস্য করে ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
সভায় বক্তারা বলেন,প্রেসক্লাবের নতুন কমিটির উপর অর্পিত দায়িত্ব-দায়িত্বশীলতার সাথে পালনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে ভুমিকা পালন করবে। সে সাথে সাংবাদিকরা বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি জন-কল্যাণে কাজ করার আহবান জানান। পাশাপাশি সব ধরনের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে স্বচ্ছার হয়ে বলিষ্ঠ ভুমিকা পালন করতে ঐক্যবদ্ধ খাবে কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
এ সময় গুইমারা প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন সময়ে বিশেষ ভুমিকা রাখায় ২৪ আর্টিলারী গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কেম এম সাজেদুল ইসলাম,খাগড়াছড়ি জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, ১৪ ফিল্ড রেজিমেন্ট সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব,গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এবং বর্তমান জেলা পরিষদ সদস্য মেমং মারমাকে বিশেষ ভাবে স্মরণ করেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited