নিজস্ব প্রতিবেদক | ০২:০৮ এএম, ২০২৬-০৬-১০
রাঙামাটি সদর থানার আওতাধীন এলাকায় মাদক, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে রাঙামাটি শহরের ২ নম্বর ওয়ার্ডের পুরাতন হাসপাতাল এলাকা থেকে মো. হুমায়ুন কবির (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি মো. আলী শেখের ছেলে।
পুলিশ জানায়, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম-এর নির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবির নেতৃত্বে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, আটক হুমায়ুন কবিরের বিরুদ্ধে পূর্বে ৪টি চুরি, ১টি ছিনতাই এবং ৪টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
অভিযান চলাকালে স্থানীয় জনগণের মাঝে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited