মেহেদী হাসান | ১২:৩৯ পিএম, ২০২৬-০৬-১৫
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি।
সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ১০:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শিশুশ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
‘শিশুশ্রমকে লাল কার্ড দেখাই : শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক রাঙামাটির সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমা, টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, সদস্য নিরূপা দেওয়ান ও সীমা দেওয়ান। এছাড়া ইয়েস দলনেতা মো. মোস্তফা, রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের উপ-যুব প্রধান ফাহিম উদ্দিন এবং প্রথম আলো বন্ধুসভার সভাপতি আপন চাকমাসহ আরও অনেকে বক্তব্য দেন।
এ সময় ইয়েস সদস্য নেহেরু ত্রিপুরা ও মোবারক হোসেন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের ধারণাপত্র পাঠ করেন।
বক্তারা বলেন, দারিদ্র্য ও আর্থিক সংকটের কারণে দেশের অনেক শিশু ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে। শিশুশ্রম বন্ধে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানান তারা।
সাবেক সনাক সভাপতি নিরূপা দেওয়ান বলেন, শিশুশ্রম নিরসনে কাউকে পিছনে রেখে নয়, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে এবং প্রচলিত আইন যথাযথভাবে প্রয়োগ নিশ্চিত করতে হবে।
সনাক সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমা বলেন, বর্তমানে কিছু অসাধু চক্র শিশুদের মাদক পরিবহনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ হোক বা অঝুঁকিপূর্ণ কোনো শিশুই যেন শ্রমে নিয়োজিত না হয়, সে বিষয়ে সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited