রাজস্থলীতে ক্যান্সার আক্রান্ত মহিবুল্লাহর পরিবারের পাশে দীপেন দেওয়ান


আজগর আলী খান    |    ০৭:৫০ পিএম, ২০২৬-০৬-১৭

রাজস্থলীতে ক্যান্সার আক্রান্ত মহিবুল্লাহর পরিবারের পাশে দীপেন দেওয়ান

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ক্যান্সারে আক্রান্ত মহিবুল্লাহর পরিবারের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।

তাঁর ব্যক্তিগত উদ্যোগে অসহায় পরিবারটির হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে রাজস্থলী উপজেলার পাথরবন পাড়ায় গিয়ে মন্ত্রীর পক্ষে পরিবারের সদস্যদের হাতে এই সহায়তা তুলে দেন বিএনপি নেতা জিকু কুমার দে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহম্মদ রুবেল।

এ সময় জিকু কুমার দে বলেন, স্থানীয়ভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্সারে আক্রান্ত পরিবারটির দুরবস্থার বিষয়টি তুলে ধরে সহযোগিতার আহ্বান জানানো হলে তা দীপেন দেওয়ানের নজরে আসে।

বিষয়টি জানার পর তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, পাহাড়ি জনপদের মানুষের সুখ-দুঃখে অংশীদার হয়ে কাজ করাই দীপেন দেওয়ানের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার।

সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং বৈষম্যহীন উন্নয়নের লক্ষ্যে তিনি পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

বিশেষ করে অসহায়, অসুস্থ ও সংকটাপন্ন মানুষের সহায়তায় তিনি নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহম্মদ রুবেল বলেন, পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য ও সহযোগিতার পরিবেশ বজায় রেখে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

মানুষের কল্যাণে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকা আরও জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল জব্বার, কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন খান, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ রানা, তাঁতী দলের সভাপতি মোহাম্মদ সাদেক, পাথরবন পাড়ার সাবেক মেম্বার শফিকুল ইসলাম মিটু এবং বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে সহায়তা প্রদানকালে জিকু কুমার দের মোবাইল ফোনের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত মহিবুল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেন দীপেন দেওয়ান।

তিনি রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য ভবিষ্যতে আরও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

পাশাপাশি রোগী ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে সাহস ও মানসিক শক্তি ধরে রাখার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, এই সহায়তা শুধু আর্থিক সহযোগিতাই নয়, বরং একটি অসহায় পরিবারের প্রতি মানবিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।

এমন উদ্যোগ সংকটময় সময়ে পরিবারটির জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে তারা আশা প্রকাশ করেন।