ওমর ফারুক সুমন | ০৭:৫৭ পিএম, ২০২৬-০৬-১৭
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম উদয়পুর সীমান্ত এলাকায় দুই শতাধিক পাহাড়ি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ এবং বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক অনুদান বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
বুধবার (১৭ জুন) দুপুরে উদয়পুর সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভা শেষে বিজিবির উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়, যেখানে এলাকার দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
এছাড়াও স্থানীয় অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন, ঢেউটিন ও পানির ট্যাংকিসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। তিনি উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ২৭ বিজিবির মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা, স্থানীয় গ্রামপ্রধান, হেডম্যান ও কারবারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মতবিনিময় সভায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা বিজিবির নিয়মিত দায়িত্বের অংশ।
দুর্গম সীমান্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিজিবি ধারাবাহিকভাবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার জনগণ দেশের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সুখ-দুঃখে পাশে থাকা এবং প্রয়োজনের সময়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া বিজিবির অঙ্গীকার।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় সহায়তা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে।
বিজিবির এ ধরনের উদ্যোগ এলাকার সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে বিভিন্ন অনুদান সামগ্রী বিতরণ করা হয় এবং স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited