আলমগীর মানিক | ০৪:৩১ পিএম, ২০২৬-০৬-২০
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর তাৎক্ষণিক অভিযানে চুরি হওয়া প্রায় ১৫ লাখ টাকা মূল্যের গোল কাঠ উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, উপজেলার রাবার বাগান এলাকা থেকে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা বাজার মূল্যে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের গোল কাঠ চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর শনিবার সকালে কাঠের মালিক ও ব্যবসায়ী মো. সোহেল বিষয়টি নানিয়ারচর সেনা জোনকে অবহিত করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. সোহেল জানান, চুরির বিষয়টি জানতে পেরে তিনি সকাল আনুমানিক ৭টার দিকে নানিয়ারচর সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল্লাহর সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করেন।
খবর পাওয়ার পর নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমানের নির্দেশনায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহিদুল্লাহ নিজস্ব তথ্যসূত্রের মাধ্যমে চুরি হওয়া কাঠের অবস্থান শনাক্ত করেন।
পরে সেনাবাহিনীর একটি বি-টাইপ টহল দল কৃষ্ণ মা ছড়া পুকুর এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া গোল কাঠগুলো উদ্ধার করতে সক্ষম হয়।
অভিযান শেষে ভুক্তভোগী ব্যবসায়ী মো. সোহেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত কাঠগুলো তার বলে শনাক্ত করেন।
স্থানীয়রা জানান, সেনাবাহিনীর দ্রুত ও পেশাদারিত্বপূর্ণ অভিযানের কারণে চুরি হওয়া বিপুল পরিমাণ কাঠ উদ্ধার সম্ভব হয়েছে।
এ ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়দের মতে, বাংলাদেশ সেনাবাহিনীর এমন তৎপরতা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় তাদের আন্তরিকতা আবারও প্রমাণ করেছে
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited