মেহেদী হাসান | ০১:১২ এএম, ২০২৬-০৬-২২
রাঙামাটি শহরের বনরূপা এলাকায় ভাড়া বাসায় অবস্থানরত এক প্রেমিক যুগলকে স্থানীয়দের অভিযোগের পর পুলিশ থানায় নিয়ে গেছে।
তাদের মধ্যে দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্কের পর সম্প্রতি বিয়ে হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, রাঙামাটি শহরের বনরূপা এলাকার মনসব আলী সওদাগরের ভবনের তৃতীয় তলার একটি কক্ষ গত ২০ জুন থেকে ভাড়া নিয়ে বসবাস করছিলেন তারা।
স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে থানার একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে উভয়কে থানায় নিয়ে যায়।
ছেলেটির নাম সাগর কান্তি দে, তিনি কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার বাসিন্দা। মেয়েটির নাম সুমাইয়া জান্নাত, যিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।
পারিবারিক সূত্র ও সংশ্লিষ্টদের দাবি, দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
তবে বিয়ের আগে ধর্মান্তরের বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আইনগত কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ধর্মান্তর ও বিয়ে সংক্রান্ত বিষয়ে আইনগত ও পারিবারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও যাচাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited