অহিদুল ইসলাম অভি | ০৫:২৮ পিএম, ২০২৬-০৬-২২
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রজ্ঞাপন চাকমা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
রবিবার (২১ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাস থেকে ফেরার পথে খিপ্যাপাড়া বৌদ্ধবিহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, প্রজ্ঞাপন চাকমা মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ওভারটেক করার চেষ্টা করলে তার বাইকের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় তার পায়ে গুরুতর কাটা জখম হয় এবং ডান হাতে প্রচণ্ড আঘাত লাগে। ঘটনাস্থল থেকে তাকে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার পায়ে সেলাইসহ প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য দ্রুত অপারেশন প্রয়োজন।
রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। দুর্ঘটনার খবর জানার পর তিনি শিক্ষার্থীর খোঁজখবর রাখছেন এবং সহপাঠীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। একইসঙ্গে তিনি চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে সহপাঠীরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই এবং জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। এমনকি অনেক সময় চিকিৎসক উপস্থিত থাকেন না বলেও তারা দাবি করেন। তারা দ্রুত মেডিকেল সেবার মানোন্নয়ন এবং জরুরি চিকিৎসা ব্যবস্থার উন্নতির দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited