মেহেদী হাসান | ০৮:০০ পিএম, ২০২৬-০৬-২৪
নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার (২৪ জুন ২০২৬) বিকেল ৪টায় রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জিয়াউর রহমান। বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন নবীর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু সাদাত মো. সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, শহর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, সদর থানা যুবদলের আহ্বায়ক আনোয়ার মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরীসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বিভ্রান্ত করতে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিকভাবে জবাব দিতে হবে।
বিশেষ অতিথি ও প্রধান বক্তা মাহফুজুর রহমান বলেন, “দেশের মানুষ এখন পরিবর্তন চায়। রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড ও বিভ্রান্তিমূলক প্রচারণা জনগণ আর গ্রহণ করছে না। জনগণকে সঙ্গে নিয়ে যুবদল রাজপথে থাকবে।
বিশেষ বক্তা ফেরদৌস আহমেদ মুন্না বলেন, তরুণ সমাজকে সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার হতে হবে। অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited