আলমগীর মানিক | ০১:০৩ এএম, ২০২৬-০৬-২৬
রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, সন্ত্রাসী কর্মকাণ্ড, দাঙ্গাবাজি, মাদক কারবার এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
বুধবার (২৫ জুন) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. কাউছার (৩০)। তিনি মাদক কারবারি হিসেবে পরিচিত এবং তিন বছরের সাজাপ্রাপ্ত, পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত আসামি।
এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলাসহ মোট ১১টি মামলার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অভিযানে আরও গ্রেফতার করা হয় রাঙামাটি পৌর যুবলীগের ১ নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল সবুর (৩৮), রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রূপন চন্দ্র দে (৪২), জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. বাপ্পি (২৮) এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোর্শেদ আলমকে (২৭)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited