আজগর আলী খান | ০৯:১৭ পিএম, ২০২৬-০৬-২৭
মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে ক্যান্সার আক্রান্ত মো. মহিবুল্লাহর পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশন।
শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের পাথরবন পাড়ায় সংগঠনটির উদ্যোগে মহিবুল্লাহর পরিবারের হাতে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন পাথরবন পাড়ার বাসিন্দা মো. মহিবুল্লাহ। ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি বর্তমানে চরম আর্থিক সংকটে পড়েছে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তিন সন্তানসহ পুরো পরিবারের জীবনযাপন অনিশ্চয়তার মুখে পড়েছে। চিকিৎসার ব্যয় এবং দৈনন্দিন সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে পরিবারটি।
এমন মানবিক পরিস্থিতির কথা জানতে পেরে বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধিরা মহিবুল্লাহর বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
পরে চিকিৎসা ব্যয়ের জন্য তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. সুমন খান, মো. ছাদেক হোসেন, সাংবাদিক মিন্টু কান্তি নাথ, উচ্চপ্রু মরমা, মো. বেলাল হোসেন, মো. রিয়াদ, মো. শাকিব আহমেদ হীরা, মো. নাঈম, মো. রিয়াজুল, সাবেক মেম্বার শফিকুল ইসলাম মিতুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহায়তা প্রদানকালে ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন,
"মানবতার সেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে ক্যান্সার আক্রান্ত মহিবুল্লাহর মতো অনেক মানুষের চিকিৎসা নিশ্চিত করা এবং তাদের পরিবারের কষ্ট লাঘব করা সম্ভব হবে।
মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাই একটি সুন্দর সমাজ গঠনের অন্যতম ভিত্তি।"
সহায়তা গ্রহণ করে মহিবুল্লাহর পরিবারের সদস্যরা বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন,
"এই কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ফাউন্ডেশনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
তাদের এই সহযোগিতা আমাদের চিকিৎসা চালিয়ে নেওয়া এবং সংসারের প্রয়োজনীয় ব্যয় নির্বাহে অনেকটাই সহায়ক হবে। আমরা সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।"
এদিকে স্থানীয় সচেতন মহল বাঙ্গালহালিয়া মানবকল্যাণ ফাউন্ডেশনের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
তাদের মতে, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, সামাজিক সংগঠন এবং বিত্তবানদের আরও বেশি এগিয়ে আসা প্রয়োজন।
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited