মেহেদী হাসান | ০১:১৪ পিএম, ২০২৬-০৬-২৮
রাঙামাটির সীমান্তবর্তী ছোটহরিনা এলাকায় ভারতে পাচারের উদ্দেশ্যে নৌকায় করে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ কৃষি সার। তবে শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের আগেই বিপুল পরিমাণ সার জব্দ করেছে ছোটহরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি)।
রোববার (২৮ জুন ২০২৬) সকালে সীমান্ত এলাকায় নিয়মিত টহল চলাকালে বিজিবির সদস্যরা একটি সন্দেহভাজন নৌকায় তল্লাশি চালান। এ সময় নৌকা থেকে ৩৬ বস্তা ইউরিয়া সার (১ হাজার ৮০০ কেজি), ৮ বস্তা টিএসপি সার (৪০০ কেজি) এবং ২৭ বস্তা জৈব সার (১ হাজার ৩৫০ কেজি) উদ্ধার করা হয়। জব্দকৃত সারের মোট পরিমাণ ৩ হাজার ৫৫০ কেজি।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় পাচারকারীরা কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় জড়িত চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে সারসহ বিভিন্ন পণ্যের অবৈধ পাচার রোধে নিয়মিত টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদ পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited