অহিদুল ইসলাম অভি | ১০:০৫ পিএম, ২০২৬-০৬-২৮
দেশ-বিদেশে মুসলমানদের ওপর চলমান নির্যাতন, জুলুম-নিপীড়ন বন্ধ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং সকল মরহুমের রূহের মাগফিরাত কামনায় রাঙামাটিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন ২০২৬) অনুষ্ঠানটির আয়োজন করেন রাঙামাটি শহরের কৃতি সন্তান, আহলে সুন্নাত পরিষদের সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক, উদয়ন ক্লাবের মিডিয়া বিষয়ক সম্পাদক এবং স্বর্ণটিলা জুনিয়র ক্লাবের পরিচালক মোহাম্মদ শাকিব হোসেন।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণটিলা জামে মসজিদের সহকারী খতিব ও পেশ ইমাম হাফেজ মুহাম্মদ তানজিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন স্বর্ণটিলা জামে মসজিদের সহকারী ইমাম ও মুয়াজ্জিন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, ইসলাম শান্তি, ন্যায়বিচার ও মানবতার ধর্ম। পৃথিবীর যেখানেই মুসলমানদের ওপর জুলুম, নির্যাতন ও অন্যায় সংঘটিত হোক না কেন, সে বিষয়ে সচেতন থাকা এবং আল্লাহর কাছে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজে পবিত্র কুরআন ও সুন্নাহর শিক্ষা অনুসরণ করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করারও আহ্বান জানান।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশে-বিদেশে মুসলমানদের ওপর চলমান নির্যাতন ও জুলুম থেকে মুক্তি, সত্য ও ন্যায়ের বিজয় এবং সকল মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited