নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৫ পিএম, ২০২৬-০৭-০২
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে আরও সুষ্ঠু, নিরাপদ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা ও পাবলিক কনসালটেশন বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সভাকক্ষে রাবিপ্রবির প্রকল্প পরিচালকের দপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. তৌহিদুল আলম এবং প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর।
এছাড়া সভায় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব অতুল সরকার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জোনের উপ-অধিনায়ক মেজর মো. জুলফিকার রহমান, ডিজিএফআইয়ের উপপরিচালক মোহাম্মদ ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার, শেলটেক কনসালট্যান্টের নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ আশরাফুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, ১০৪ নম্বর ঝগড়াবিল মৌজার হেডম্যান সুরঞ্জন দেওয়ান, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, এনএসআইয়ের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও পরিকল্পনা দপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সার্বিক অগ্রগতি, প্রকল্প বাস্তবায়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় জোরদার এবং প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও কার্যকর ও স্বচ্ছ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তর, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করতে নিয়মিত সমন্বয় সভা আয়োজন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভার সভাপতি উপাচার্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশের আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত শিক্ষা-পরিবেশ নিশ্চিত করতে সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে বাস্তবায়িত হবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited