মেহেদী হাসান | ০৪:৪৩ পিএম, ২০২৬-০৭-০৬
রাঙামাটি শহরে রুট পারমিট ও নিবন্ধনবিহীন অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন রাঙামাটি অটোরিকশা চালক ও মালিক সমিতির নেতারা।
সোমবার (৬ জুলাই ২০২৬) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন রাঙামাটি অটোরিকশা মালিক সমিতির সভাপতি আলী বাবর, রাঙামাটি জেলা অটোরিকশা চালক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. সহিদুল মিয়া, অর্থ সম্পাদক অজিত দে এবং চালক প্রতিনিধি মো. রনি।
বক্তারা বলেন, প্রায় ১০ কিলোমিটার আয়তনের ছোট্ট রাঙামাটি শহরে বর্তমানে প্রায় ১ হাজার ৪০০টি বৈধ অটোরিকশা চলাচল করছে। এর বাইরে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন আরও এক হাজারের বেশি অটোরিকশা অবৈধভাবে চলাচল করছে বলে তাদের দাবি। ফলে বৈধ চালকদের আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।
তারা অভিযোগ করেন, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় মাসোহারার বিনিময়ে এসব অবৈধ অটোরিকশা চলাচলের সুযোগ পাচ্ছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনকে ৬ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী শনিবারের মধ্যে রাঙামাটি শহরে চলাচলকারী সব অবৈধ অটোরিকশা বন্ধ করতে হবে। অন্যথায় আগামী রোববার থেকে শহরের সব বৈধ অটোরিকশা চলাচল বন্ধ রেখে কঠোর কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, রাঙামাটি শহরের প্রধান ও কার্যত একমাত্র গণপরিবহন হলো অটোরিকশা। তাই অটোরিকশা চলাচল বন্ধ হয়ে গেলে শহরের স্বাভাবিক জনজীবন ও যাতায়াতে বড় ধরনের ভোগান্তি সৃষ্টি হতে পারে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited