আলমগীর মানিক | ০২:১৯ এএম, ২০২৬-০৭-০৭
হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং ভুলবশত অন্য অ্যাকাউন্টে পাঠানো টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) রাঙামাটির সাইবার ক্রাইম সেল।
সোমবার (৬ জুলাই) ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেন ১৮ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মুহম্মদ আবদুল ওয়াহাব।
ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় জুন মাসজুড়ে পরিচালিত অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৩১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, ভুলবশত অন্য বিকাশ অ্যাকাউন্টে চলে যাওয়া ৪৭ হাজার ২০ টাকা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও কষ্টার্জিত অর্থ ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীরা। তারা ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেলের কার্যক্রমের প্রশংসা করে দ্রুত ও জনবান্ধব সেবার জন্য কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) মো. এনায়েত করিম, পিপিএম (সেবা), অ্যাডজুট্যান্ট (সহকারী পুলিশ সুপার) মো. মশিয়ার রহমান, ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শকবৃন্দ এবং সাইবার ক্রাইম সেলের সদস্যরা।
১৮ এপিবিএন জানিয়েছে, নিরাপদ ও অপরাধমুক্ত সাইবার পরিবেশ নিশ্চিত করতে এবং জনগণের যেকোনো প্রয়োজনে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited