সোহেল রানা | ০২:৩৮ পিএম, ২০২৬-০৭-১৯
রাঙামাটির লংগদু উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জিআর (জেনারেল রেজিস্টার) পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই রাতে রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে লংগদু উপজেলার ৪ নম্বর বগাচত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈরাগী বাজার এলাকায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. জমির (২৬)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি মৃত জাহাঙ্গীরের ছেলে এবং বৈরাগী বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আজ (১৯ জুলাই) আদালতে পাঠানো হবে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, ইভটিজিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited