অহিদুল ইসলাম অভি | ০২:৪৮ পিএম, ২০২৬-০৭-২৬
বান্দরবানের রিসাই ইউনিয়নের রত্নপুর পাড়ায় অস্বচ্ছল ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করেছে গণসংহতি আন্দোলন, বান্দরবান জেলা কমিটি।
শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর রিসাই ইউনিয়নের রত্নপুর পাড়া কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় এলাকার প্রায় ৪০ জন উপকারভোগীকে সরাসরি নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বান্দরবান জেলা কমিটির জেলা সমন্বয়কারী নিজাম উদ্দিন মিজান, যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট উথোযাইওয়াং মিন্টু এবং প্রচার সম্পাদক সুজর্জ তংচংগ্যা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের নেতারা বলেন, পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা তাঁদের সংগঠনের অন্যতম অঙ্গীকার। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের জীবনযাত্রায় স্বস্তি আনতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার কথা জানান তারা।
আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে এই উদ্যোগের জন্য গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited