নাজিম আল হাসান | ০৯:৪৮ পিএম, ২০২৬-০৭-৩০
রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, হেফজ ও এতিমখানা পরিচালনা কমিটির উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ, এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ, পড়াশোনার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ভাবনা শীর্ষক আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় মাদরাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ৫নং ভাসান্যাদম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার সুপার ও পরিচালনা কমিটির সম্পাদক মাওলানা মো. ওমর ফারুক আল-কাদেরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মিনহাজ মুরশীদ। প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, রাঙ্গামাটির উপ-পরিচালক মো. ইকবাল বাহার চৌধুরী। বিশেষ অতিথি ও পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন পোকশাপাড়া, ভাসান্যাদম, লংগদুস্থ বিজিবি (বিজিবি) ক্যাম্পের ক্যাম্প কমান্ডার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মো. রবিউল আলম, রাঙ্গামাটি পৌরসভার সাবেক কমিশনার ও মাদরাসা পরিচালনা কমিটির উপদেষ্টা মো. শহিদ চৌধুরী, সাংবাদিক ও এতিমখানা পরিচালনা কমিটির সদস্য মো. ইয়াছিন রানা সোহেল, রাঙ্গামাটি জেলা গাউছিয়া কমিটির সদস্য মো. শামসুল আলম, মাদরাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ঠিকাদার মো. গিয়াস উদ্দিন আজম, ৫নং ভাসান্যাদম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মো. আশরাফ আলী এবং বিশিষ্ট ব্যবসায়ী, অর্থনৈতিক সহায়তাকারী ও মাদরাসার খেদমতগার মো. রেজাউল করিম রবিন।
প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মিনহাজ মুরশীদ বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো সুশিক্ষা। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা শুধু ধর্মীয় শিক্ষাই নয়, নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে।
বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আজকের একটি গাছ আগামী প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশের নিশ্চয়তা। তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।
শেষে তিনি এসএসসি (দাখিল) পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের এই অর্জন অন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। দেশ, সমাজ ও মানবতার কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, নৈতিক ও আদর্শবান প্রজন্ম গড়ে তোলা, এতিম ও অসহায় শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে এসএসসি (দাখিল) পরীক্ষায় এ+ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং বিভিন্ন শ্রেণিতে মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited