বিলাইছড়ি প্রতিনিধি | ০১:৩২ এএম, ২০২৬-০৮-০৪
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বড়থলিতে অগ্নিকাণ্ডে বসতঘরসহ নগদ অর্থ, খাদ্যশস্য ও মূল্যবান অলংকার পুড়ে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন ৭৩ বছর বয়সী বিশ্বমিত্র ত্রিপুরা। সোমবার (০৩ আগস্ট ২০২৬) আনুমানিক রাত ৩টার দিকে উপজেলার ৪ নম্বর বড়থলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধুপানিছড়া পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বিশ্বমিত্র ত্রিপুরা ওই এলাকার কর্ণজয় ত্রিপুরা ও মৃত খুনথায়রুং ত্রিপুরার পুত্র। স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পাহাড়ি দুর্গম এলাকায় নির্মিত টং ঘর হওয়ায় আগুন দ্রুত পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতার কারণে পরিবারের সদস্যরা প্রাণ নিয়ে ঘর থেকে বের হতে পারলেও ঘরের কোনো মালামাল রক্ষা করতে পারেননি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে দুই কক্ষবিশিষ্ট টং ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এছাড়া সারা বছরের খাদ্য হিসেবে সংরক্ষণ করা ২০০ হাড়ি ধান পুড়ে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ছাড়া বিভিন্ন প্রয়োজনে সঞ্চিত ১ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ আগুনে পুড়ে যায় বলে পরিবারের দাবি। বিদ্যুৎবিচ্ছিন্ন দুর্গম এলাকায় ব্যবহৃত সরকারি সহায়তায় পাওয়া ১০০ ওয়াট ও ২০ ওয়াটের সোলার প্যানেল এবং আনুষঙ্গিক সরঞ্জাম পুড়ে প্রায় ২২ হাজার টাকার ক্ষতি হয়েছে। একই সঙ্গে পরিবারের সংরক্ষিত প্রায় ১ তোলা স্বর্ণালংকার ও ৪ তোলা রূপার গহনা পুড়ে যথাক্রমে ১০ হাজার ও ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
পরিবারের হিসাব অনুযায়ী, এ অগ্নিকাণ্ডে মোট আনুমানিক ৩ লাখ ৫২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হঠাৎ ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে মাথা গোঁজার একমাত্র আশ্রয় ও জীবনের সঞ্চয় হারিয়ে চরম বিপাকে পড়েছেন বিশ্বমিত্র ত্রিপুরা। স্থানীয় এলাকাবাসী তার পরিবারের পুনর্বাসনে দ্রুত সরকারি সহায়তা এবং মানবিক ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-সেবামূলক প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেছেন।
ঘটনার কারণ সম্পর্কে স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারের ভাষ্য অনুযায়ী, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে অন্য কোনো তদন্ত বা প্রশাসনিক প্রক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited