মেহেদী হাসান | ০৯:৪৭ পিএম, ২০২৬-০৮-১১
রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণ করতে গিয়ে পানিতে ডুবে কাজল দাস (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন হাজারীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাজল দাস রাঙামাটি শহরের ১ নম্বর ওয়ার্ডের রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা। তিনি বিজয় দাসের ছেলে।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কাপ্তাই হ্রদে মাছ ধরার সময় নৌকা থেকে পানিতে পড়ে যান কাজল দাস। তিনি সাঁতার না জানায় পানিতে তলিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি ডুবুরি ইউনিট দ্রুত স্পিডবোটযোগে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ডুবুরি দল হ্রদের প্রায় ৩৫ ফুট গভীর তলদেশ থেকে কাজল দাসকে উদ্ধার করে।
রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেব বলেন, কাজল দাস কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে একপর্যায়ে নৌকা থেকে পানিতে পড়ে যান। তিনি সাঁতার না জানায় পানির নিচে তলিয়ে যান। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করি।
উদ্ধারের পর কাজল দাসকে রাঙামাটি কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণ করতে গিয়ে পানিতে ডুবে কাজল দাস (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে...বিস্তারিত
আজগর আলী খান : রাজস্থলী প্রতিনিধি: সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয়ের বিষয়টি পর্যালোচনা করে রাঙাম...বিস্তারিত
আলমগীর মানিক : দীর্ঘ তিন মাস ১৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে রাঙামাটির কাপ্তাই হ্রদে। সোমবা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে লংগদু উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মো. হারুন চৌধুরীকে (৬৫) গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : পাহাড়ি ঢল, টানা বর্ষণ আর পাহাড়ধসে বিপর্যস্ত রাঙামাটি। কোথাও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব পরিবার, কোথাও ফস...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে দুর্যোগকালীন ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তার চাল নিতে উপচেপড়া ভিড়ের সৃষ্টি হয়েছে।...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited