বিলাইছড়ি প্রতিনিধি | ০৮:০৯ পিএম, ২০২৬-০৮-১৭
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় “মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ আগস্ট (২০২৬) সকাল ১০:০০ টা থেকে ১০:৪০ টা পর্যন্ত বিলাইছড়ি থানা পুলিশের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের দীঘলছড়ি এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওসমান গনির নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে থানার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিলাইছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং স্থানীয় প্রায় ৭০ থেকে ৮০ জন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সকালে বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে দীঘলছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরবর্তী আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও মানবদেহে এর ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। মাদকাসক্তি প্রতিরোধে কেবল আইন প্রয়োগকারী সংস্থা নয়, বরং পরিবার ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও প্রগতিশীল জীবন গঠনে উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।
আজগর আলী খান : ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উ...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : নানিয়ারচর উপজেলায় অসচ্ছল এক কলেজপড়ুয়া শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে নানিয়ারচর জোন। শিক্ষার্থীর পড়...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় “মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটিতে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, মাদকসহ আটক ব্যক্তি এবং সিআ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির লংগদুতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যাওয়ার সময় চার বছরের শিশুপুত্রকে বাঁচাতে সক্ষম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited