মাহাদি বিন সুলতান | ০৮:১৫ পিএম, ২০২৬-০৮-১৭
নানিয়ারচর উপজেলায় অসচ্ছল এক কলেজপড়ুয়া শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে নানিয়ারচর জোন। শিক্ষার্থীর পড়াশোনা অব্যাহত রাখা এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহায়তার লক্ষ্যে তার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে নানিয়ারচর জোন কার্যালয়ে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকার মহালছড়ি কলেজপড়ুয়া ওই শিক্ষার্থীর পিতার হাতে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহ।
জানা যায়, আর্থিক সংকটের কারণে ওই শিক্ষার্থীর পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এ অবস্থায় শিক্ষার্থীর পিতা তার পরিবারের অসহায়ত্বের কথা জানিয়ে নানিয়ারচর জোন কমান্ডারের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন করেন।
আবেদনের বিষয়টি বিবেচনা করে শিক্ষার্থীর শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং তার ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে নানিয়ারচর জোনের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
নানিয়ারচর জোনের পক্ষ থেকে এ ধরনের মানবিক সহায়তা স্থানীয় অসচ্ছল ও প্রয়োজনগ্রস্ত মানুষের জন্য সহযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সহায়তা প্রদানকালে নানিয়ারচর জোনের অন্যান্য সেনা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উ...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : নানিয়ারচর উপজেলায় অসচ্ছল এক কলেজপড়ুয়া শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে নানিয়ারচর জোন। শিক্ষার্থীর পড়...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় “মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটিতে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, মাদকসহ আটক ব্যক্তি এবং সিআ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির লংগদুতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যাওয়ার সময় চার বছরের শিশুপুত্রকে বাঁচাতে সক্ষম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited