মনির হোসেন | ১১:৩৩ পিএম, ২০২৬-০৮-২১
বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরপরই বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় চার নতুন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।
নতুন চার মন্ত্রীর মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
শপথ গ্রহণের পর সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে এবার সরাসরি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী। নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং পাহাড়ের মানুষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে তাঁর সামনে।
নতুন দায়িত্বে সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামের মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা করছেন তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ।
মনির হোসেন : হাজারো মুসল্লির অংশগ্রহণে রাঙামাটিতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, দাঙ্গাবাজ, চোর ও গণউপদ্রবকারীসহ ২১ জন...বিস্তারিত
আলমগীর মানিক : তৃণমূলের ছাত্ররাজনীতি থেকে রাজপথের আন্দোলন-সংগ্রাম—দীর্ঘ রাজনৈতিক পথচলায় পার্বত্য চট্টগ্রাম...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে ৭টি চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। স...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটির ছোটহরিণা এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র, অসহা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন আপস্ট্রিম জেটিঘাটের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited