আলমগীর মানিক | ১১:৩৭ পিএম, ২০২৬-০৮-২৯
কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় অতিরিক্ত পানি নিষ্কাশনে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের গেটের খোলার পরিমাণ আরও বাড়িয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২৯ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটে গেটগুলোর ওপেনিং ৬ ইঞ্চি থেকে বাড়িয়ে ১ ফুট করা হয়।
এতে প্রতি সেকেন্ডে প্রায় ১৮ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলী জানান, হ্রদের পানির উচ্চতা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে স্পিলওয়ের গেটের ওপেনিং বাড়ানো হচ্ছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামীকাল রোববার সকাল ১০টার দিকে গেটের ওপেনিং আরও ১ ফুট বাড়িয়ে ২ ফুট করা হতে পারে।
গেট ২ ফুট পর্যন্ত খোলা হলে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৩৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে শনিবার রাত ৮টার দিকে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছিল।
পরে হ্রদের পানির চাপ ও দ্রুত পানি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে রাত ১০টা ৩৫ মিনিটে গেটের ওপেনিং দ্বিগুণ করে ১ ফুট করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কাপ্তাই হ্রদের পানি নির্ধারিত ধারণক্ষমতার দিকে এগিয়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পানি পর্যায়ক্রমে কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে।
পানির উচ্চতা আরও বাড়লে গেটের ওপেনিং বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এদিকে স্পিলওয়ের গেট দিয়ে অতিরিক্ত পানি ছাড়ার কারণে কাপ্তাই বাঁধের ভাটিতে কর্ণফুলী নদীর পানির প্রবাহ আরও বাড়তে পারে।
ফলে কাপ্তাই, রাঙামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমেও বিপুল পরিমাণ পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।
এর সঙ্গে স্পিলওয়ের গেট দিয়ে অতিরিক্ত পানি যুক্ত হওয়ায় নদীর পানিপ্রবাহ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited