মাহাদি বিন সুলতান | ১২:২৯ এএম, ২০২৬-০৮-৩০
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যে নানিয়ারচরে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী মনোভাব তৈরির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগষ্ট) সকালে নানিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও নানিয়ারচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় "তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে" এই বিষয়ের পক্ষে ও বিপক্ষে যুক্তি তুলে ধরে প্রতিযোগিরা। এতে নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়, ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয় ও ইসলামপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে মডারেটর এর দায়িত্ব পালন করেন, নানিয়ারচর উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্বানতত্ত্ববিদ মো. জুবাইদুর রহমান ভাসানী, নির্বাচক হিসেবে নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান ও নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক ইন্সট্রাক্টর সরওয়ার কামাল দায়িত্ব পালন করেন। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলকে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
রূপায়ন চাকমার সঞ্চালনায় এসময় বীর নানিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ চাকমা, সহ সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মো. শাহিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা, বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল বিকাশ খীসা ও নানিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এডভোকেট স্মিথ চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited