‘টেলিফোন’ প্রতিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করুন হাজী মাহফুজ উদ্দিনকে


নিজস্ব প্রতিবেদক    |    ০১:২৬ এএম, ২০২৬-০৯-০৫

‘টেলিফোন’ প্রতিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করুন হাজী মাহফুজ উদ্দিনকে

দীর্ঘ প্রায় ১৫ বছর পর রাঙামাটি শহরের রিজার্ভ বাজার নিউ জামে মসজিদ পরিচালনা কমিটির নির্বাচনকে ঘিরে মুসল্লিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার অনুষ্ঠিতব্য নিউ রাঙামাটি জামে মসজিদ কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটি নির্বাচন-২০২৬-এ সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন হাজী মোহাম্মদ মাহফুজ উদ্দিন। তাঁর নির্বাচনী প্রতীক ‘টেলিফোন’।

নির্বাচন উপলক্ষে প্রকাশিত প্রচারপত্রে মাহফুজ উদ্দিনকে মুসল্লিদের পরিচিত ও প্রিয় মুখ হিসেবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে তাঁকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে তাঁর পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

প্রচারপত্রে বলা হয়েছে, দায়িত্ব পেলে মসজিদের সততা, নীতি ও দক্ষতার সঙ্গে উন্নয়ন এবং মুসল্লিদের সেবায় কাজ করবেন মাহফুজ উদ্দিন। মসজিদের সার্বিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি মুসল্লিদের সুবিধা ও কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

যেসব অঙ্গীকার সামনে আনছেন মাহফুজ

সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহফুজ উদ্দিনের নির্বাচনী প্রচারে মসজিদের সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ইসলামী শিক্ষা ও দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতিও তুলে ধরা হয়েছে।

প্রচারপত্রে আরও বলা হয়েছে, মসজিদকে কেন্দ্র করে মুসল্লিদের মধ্যে আত্মীয়তা, ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করার পাশাপাশি মসজিদের উন্নয়ন ও মুসল্লিদের সেবাকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।

নির্বাচনী প্রচারে ‘টেলিফোন’ প্রতীককে সামনে রেখে মাহফুজ উদ্দিনের পক্ষ থেকে মুসল্লিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং মসজিদ ব্যবস্থাপনায় অংশগ্রহণমূলক পরিবেশ তৈরির বার্তাও তুলে ধরা হয়েছে।

এর আগে প্রায় ১৫ বছর পর রিজার্ভ বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবর প্রকাশিত হয়। মসজিদটির প্রায় ৩০ হাজার বর্গফুট সম্পত্তি, মাসিক পাঁচ লাখ টাকার বেশি আয় এবং দীর্ঘদিনের বকেয়া পাওনা নিয়ে মুসল্লিদের মধ্যে আলোচনা রয়েছে।

এমন প্রেক্ষাপটে নতুন ব্যবস্থাপনা কমিটির কাছে মসজিদের সম্পদ ও আয়-ব্যয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, দীর্ঘদিনের বকেয়া আদায়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আগামী ৫ সেপ্টেম্বরের নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে হাজী মোহাম্মদ মাহফুজ উদ্দিনের ‘টেলিফোন’ প্রতীক নিয়ে তাঁর সমর্থকরা প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনে মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার অপেক্ষায় রয়েছে রিজার্ভ বাজার নিউ জামে মসজিদ কমপ্লেক্স।