মেহেদী হাসান | ১০:০১ পিএম, ২০২৬-০৯-০৫
রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের জব্বার শিবির এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষক আব্দুল মতিনের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়ানীড়, লংগদু’। সংগঠনটির উদ্যোগে পুড়ে যাওয়া ঘরের স্থলে নির্মাণ করে দেওয়া হয়েছে নতুন একটি ঘর।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গাউছপুর জব্বার শিবির এলাকায় ঘরটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়। এর আগে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্মাণসামগ্রী সংগ্রহ করা হয়। চারজন পেশাদার মিস্ত্রির পাশাপাশি ‘ছায়ানীড়’-এর সদস্য ও স্বেচ্ছাসেবীরা দিনব্যাপী স্বেচ্ছাশ্রম দিয়ে ঘর নির্মাণে অংশ নেন।
ঘর নির্মাণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু সরকারি মডেল কলেজের প্রভাষক মোঃ হারুনুর রশীদ, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য মিনহাজ মুরশিদ, ‘ছায়ানীড়, লংগদু’-এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সদস্য সচিব আল আমিন ইমরানসহ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা।
এ সময় প্রভাষক মোঃ হারুনুর রশীদ বলেন, “সংগঠনের সদস্যরা নিজেদের আর্থিক অনুদানের পাশাপাশি কায়িক শ্রম দিয়ে অসহায় আব্দুল মতিনের ঘরটি নির্মাণ করে দিয়েছেন। এটি অত্যন্ত প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক মানবিক উদ্যোগ।”
‘ছায়ানীড়, লংগদু’-এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম জানান, প্রায় এক মাস আগে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে আব্দুল মতিনের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে ঘরের সবকিছু হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েন। পরে সহায়তার আবেদন করলে সংগঠনটির পক্ষ থেকে তার জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
ঘর নির্মাণে ঢেউটিন দিয়ে সহযোগিতা করেছে লংগদু উপজেলা প্রশাসন, ৩৭ বিজিবি এবং রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য মিনহাজ মুরশিদ।
অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়া একটি পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার এই উদ্যোগকে স্থানীয়রা মানবিক ও প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
মেহেদী হাসান : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও পরিষদের সদস্য শাশ্বত চ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের জব্বার শিবির এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দরিদ্র ক...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক প্রশাসন ও বন বিভাগের নজর এড়িয়ে কাপ্তাই হ্রদ দিয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও পরিষদের সদস্য শাশ্বত চ...বিস্তারিত
মনির হোসেন : পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাঙামাটির তবলছড়ির মিয়াজি পাহাড় এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রায় ১৫ বছর পর রাঙামাটি শহরের রিজার্ভ বাজার নিউ জামে মসজিদ পরিচালনা কমিটির নির্বাচনকে ঘির...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited