মেহেদী হাসান | ১০:০২ পিএম, ২০২৬-০৯-০৫
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও পরিষদের সদস্য শাশ্বত চাকমা রিংকুকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি ইয়ুথ স্পোর্টিং ক্লাব।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যকে বরণ করে নেন ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।
ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সভাপতি অচিরাংশু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটি জেলা সিভিল সার্জন নুয়েন খীসা, নবনিযুক্ত সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সদস্য বিল্টু চাকমা, মহিলা সদস্য চন্দ্রা চাকমা, আনন্দ বিহার পরিচালনা কমিটির সভাপতি সমীর কান্তি চাকমা, ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রণেন চাকমাসহ ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি তৈরি হয়। তাই রাঙামাটির ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা গেলে রাঙামাটি থেকে জাতীয় পর্যায়ে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।
সংবর্ধনার জবাবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ইয়ুথ স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি রাঙামাটির তরুণদের প্রতিভা বিকাশে ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় ইয়ুথ স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ বলেন, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা তুলে ধরতে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তা, সদস্য, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও পরিষদের সদস্য শাশ্বত চ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের জব্বার শিবির এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দরিদ্র ক...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক প্রশাসন ও বন বিভাগের নজর এড়িয়ে কাপ্তাই হ্রদ দিয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও পরিষদের সদস্য শাশ্বত চ...বিস্তারিত
মনির হোসেন : পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাঙামাটির তবলছড়ির মিয়াজি পাহাড় এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রায় ১৫ বছর পর রাঙামাটি শহরের রিজার্ভ বাজার নিউ জামে মসজিদ পরিচালনা কমিটির নির্বাচনকে ঘির...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited