মেহেদী হাসান | ০৯:২২ পিএম, ২০২৬-০৯-০৮
রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জেলার ১০টি উপজেলার অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে বরকল ও লংগদু উপজেলা ফুটবল দল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিজিএফআই রাঙ্গামাটির কর্নেল জিএস শাখার কর্নেল মোহাম্মদ সাদাত বিন শহীদ, পিএসসি, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মিজ্ নাজমা আশরাফী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব এবং ক্রীড়া সংগঠক ও রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টু।
এ সময় রাঙ্গামাটি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৪০০ থেকে ৫০০ জন দর্শক ও ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলা ফুটবল দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলাকে ঘিরে স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
আয়োজকরা জানান, জেলার বিভিন্ন উপজেলার তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পার্বত্য অঞ্চলে ক্রীড়া চর্চাকে আরও এগিয়ে নিতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি, মাদকসেবী ও সাজা পরোয়ানাভু...বিস্তারিত
মেহেদী হাসান : প্রযুক্তিনির্ভর সাইবার অনুসন্ধানের মাধ্যমে রাঙামাটিতে ৪২টি হারানো মোবাইল ফোন এবং বিভিন্ন ঘটনায়...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্ট...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় সাজাপ্রাপ্ত মাদক মামলার এক আসামিক...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited