আলমগীর মানিক | ০৩:০২ পিএম, ২০২৬-০৯-১০
রাঙামাটিতে মাদক ও অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে ১৩টি মামলার আসামি কাজী আশরাফুল আলম প্রকাশ দিপু (৪০)-কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে ডিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ এইচ. এম. মাহমুদ-এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কাজী আশরাফুল আলম প্রকাশ দিপুকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কাজী আশরাফুল আলম প্রকাশ দিপু (৪০)-এর পিতা কাজী আউয়াল আজম এবং মাতা নুর নাহার বেগম।
তিনি রাঙামাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তবলছড়ি ওয়াপদা কলোনীর বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
আলমগীর মানিক : রাঙামাটিতে মাদক ও অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে ১৩টি মামলার আসামি কাজী আশর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদ্য মনোনীত চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুক...বিস্তারিত
আজগর আলী খান : সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির রাজস্থলীতে স্থানীয় ক্রীড়ামোদী ও তরুণদের মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে মাদকের ভয়াবহতা ও অপকারিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে আ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি, মাদকসেবী ও সাজা পরোয়ানাভু...বিস্তারিত
মেহেদী হাসান : প্রযুক্তিনির্ভর সাইবার অনুসন্ধানের মাধ্যমে রাঙামাটিতে ৪২টি হারানো মোবাইল ফোন এবং বিভিন্ন ঘটনায়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited