আলমগীর মানিক | ০৭:৩১ পিএম, ২০২৬-০৯-১০
পাহাড়ি জনপদের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর **১১ আর ই ব্যাটালিয়ন**।
রাঙামাটির কাপ্তাই উপজেলার গবাগনা বাঙালি পাড়ায় দরিদ্র, অসহায় মানুষ ও শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে ব্যাটালিয়নটি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১১ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এ চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
চিকিৎসা নিতে এদিন দূর-দূরান্ত থেকে অসহায় ও দরিদ্র নারী-পুরুষ এবং শিশুরা ক্যাম্পে ছুটে আসেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তারা।
সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১১ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ, পিএসসি-এর তত্ত্বাবধানে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার চিকিৎসা ক্যাম্পে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন এবং ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
স্থানীয়দের কাছে এ উদ্যোগ শুধু একটি চিকিৎসা ক্যাম্পেইন নয়, বরং দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রয়াস হিসেবে দেখা দিয়েছে।
অর্থের অভাবে যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, এমন মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
১১ আর ই ব্যাটালিয়ন জানিয়েছে, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, চিকিৎসাসেবার পাশাপাশি শিক্ষা, জনসচেতনতা ও অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রমেও ১১ আর ই ব্যাটালিয়নের এমন মানবিক উদ্যোগ আরও বিস্তৃত হবে।
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : বাল্যবিবাহ বন্ধ করুন, মেয়ে শিশুর অধিকারে বিনিয়োগ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited