বিলাইছড়িতে VBD-এর ‘Green Revolution–CAP Project’-এর বৃক্ষরোপণ কর্মসূচি


বিলাইছড়ি প্রতিনিধি    |    ০৯:৩৯ পিএম, ২০২৬-০৯-১০

বিলাইছড়িতে VBD-এর ‘Green Revolution–CAP Project’-এর বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে রাঙামাটির বিলাইছড়িতে Volunteer for Bangladesh (VBD)-এর ‘Green Revolution–CAP Project’-এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে VBD রাঙামাটি জেলা চ্যাপ্টারের প্রতিনিধি, VBD বিলাইছড়ি উপজেলা টিমের স্বেচ্ছাসেবক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার অভি দাশ, ১নং বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম।

কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, ‘Green Revolution–CAP Project’-এর মাধ্যমে তরুণদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

VBD বিলাইছড়ি উপজেলা টিমের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় তরুণদের অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।