ওমর ফারুক সুমন | ১২:২১ এএম, ২০২৬-১১-১২
দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আলোচিত গঙ্গারাম বাজারে বসেছে সাপ্তাহিক হাট। বুধবার (১১ নভেম্বর) সকালে বাজারে কয়েকশ পাহাড়ি নারী-পুরুষকে নিজেদের উৎপাদিত পণ্য কেনাবেচা করতে দেখা গেছে। একই সঙ্গে উপজেলা সদরের সাপ্তাহিক হাটেও হাজারো পাহাড়ি-বাঙালির সমাগম ঘটে। এ ছাড়া সড়কে মাঝেমধ্যে ছোট যানবাহন চলাচল করতেও দেখা গেছে।
তবে সাধারণ মানুষের যাতায়াত ও হাটবাজারের কার্যক্রম শুরু হলেও সাজেক সড়কের অবরোধ প্রত্যাহার নিয়ে পাল্টাপাল্টি বিবৃতিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এক বিবৃতিতে সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন তিনি।
এরপরপরই সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সভাপতি বাবুধন চাকমা পাল্টা বিবৃতি দিয়ে এ ঘোষণার বিষয়ে গুরুতর অভিযোগ তোলেন। তাঁর দাবি, কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে জেএসএসের হাতে অপহরণের শিকার হন এবং তাঁকে জোরপূর্বক অবরোধ প্রত্যাহারের বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে।
বাবুধন চাকমা আরও জানান, তাঁদের ঘোষিত পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেক সড়কে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে, পাল্টাপাল্টি বিবৃতির মধ্যেই বুধবার সকালেও সাজেক সড়কের দুটি স্থানে আগুন জ্বালিয়ে পিকেটিং করার খবর পাওয়া গেছে। ফলে একদিকে হাটবাজারের কার্যক্রম ও সীমিত যান চলাচল শুরু হলেও অন্যদিকে অবরোধ প্রত্যাহার নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
সব মিলিয়ে সাজেক-বাঘাইহাট সড়কে সাধারণ মানুষের চলাচল, পণ্য পরিবহন ও স্বাভাবিক জনজীবন নিয়ে উদ্বেগ বাড়ছে। অবরোধ প্রত্যাহার নিয়ে দুই পক্ষের অবস্থান এবং পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতির জটিলতা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ২৭ বিজিবি মারিশ্যা জোন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বর্ডার গারà§...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির লংগদু উপজেলায় হনুফা বেগম (২৬) নামে তিন সন্তানের জননীর বিষপানে মৃত্যুর ঘটনা ঘিরে রহস্যের ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির লংগদুতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে এবং ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৮টি মোবাইল ফোন, ভুল নম্বরে পাঠানো বিকাশের ৪৩ হাজার ৭০০ টাকা ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বিলাইছড়িতে স্থানীয় জনগোষ্ঠীর কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আলোচিত গঙ্গারাম বাজারে বস...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited